শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • এভারকেয়ার হাসপাতালে ভর্তি হলেন মির্জা ফখরুল

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ জানুয়ারী, ২০২৩ ১২:৪৩ অপরাহ্ন

    এভারকেয়ার হাসপাতালে ভর্তি হলেন মির্জা ফখরুল

    প্রায় এক মাস কারাভোগের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসকদের পরামর্শে আজ রোববার সকাল সাড়ে ১০টায় তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে গত ৯ ডিসেম্বর পল্টন থানার মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়। গত ৩ জানুয়ারি তাকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। এরপর গত ৯ জানুয়ারি বিকেলে কারামুক্ত হন বিএনপির মহাসচিব। কারামুক্ত হয়েই তিনি ১১ জানুয়ারির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন। এছাড়া গত কয়েকদিন ধরেই দলীয় কর্মকাণ্ডে বেশ ব্যস্ত সময় পার করেন মির্জা ফখরুল।

    বিএনপি মহাসচিবের পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর