শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মোঃ আসাদুজ্জামান মবিন কিশোরগঞ্জ প্রতিনিধি

    ৩ জানুয়ারী, ২০২৩ ১১:০২ অপরাহ্ন

    তাড়াইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    কিশোরগঞ্জের তাড়াইলে জেলা গোয়েন্দা শাখার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রাকিবুল হাসান অন্তর (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১শত পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।

    জেলা গোয়েন্দা শাখার পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ২ জানুয়ারি রাত সাড়ে ৭টা ২০ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক জুয়েল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দর নগর মাইঝপাড়া গুচ্ছগ্রামের পাকা রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী করিমগঞ্জ উপজেলা নিয়ামতপুর গ্রামের মুকুল মিয়ার ছেলে রাকিবুল হাসান অন্তরকে ১শত পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেন। আসামীকে জিজ্ঞাসাবাদ করলে রাকিবুল হাসান অন্তর  স্বীকার করে বলেন, অবৈধ ভাবে বিক্রয়ের উদ্দেশ্যে ১ শত পিস ইয়াবা তার হেফাজতে রাখেন।

    জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক জুয়েল মিয়া বলেন, সোমবার রাত সাড়ে ৭ টায়  উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দর নগর মাইঝপাড়া এলাকার গুচ্ছগ্রামের পাকা রাস্তার উপর মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন খবর পেয়ে  ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাকিবুল হাসান অন্তর নামে এক মাদক ব্যবসায়ীকে ১শত পিস ইয়াবাসহ আটক করা হয়। তাছাড়া আসামীর বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) এর ১০ (ক) ধারায় তাড়াইল থানায় মামলা রুজু করার পর মঙ্গলবার ৩ জানুয়ারি দুপুরের দিকে আসামীকে কিশোরগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩ জানুয়ারী, ২০২৩ ১১:০২ অপরাহ্ন