শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পেঁয়াজের পর বেনাপোল দিয়ে এবার এলো টিসিবির ৩২শ‘ টন ডাল

    বেনাপোল প্রতিনিধি

    ২২ ডিসেম্বর, ২০২২ ০৯:২৯ পূর্বাহ্ন

    পেঁয়াজের পর বেনাপোল দিয়ে এবার এলো টিসিবির ৩২শ‘ টন ডাল

    দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে ৩২০০ মেট্রিক টন টিসিবির মুসুরের ডাল আমদানি হয়েছে। যা এক হাজার ১৩৬ দশমিক ১৩ মার্কিন ডলার মূল্যে প্রতি মেট্রিক টন মুসুরের ডাল আমদানি করা হয়েছে।

    বুধবার (২১ ডিসেম্বর) বিকেল থেকে এসব মুসুরের ডাল বেনাপোল বন্দর থেকে খালাস নিতে দেখা যায়। এসব মুসুরের ডাল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আওতায় দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হবে। এর আগে গত ৪ ডিসেম্বর বেনাপোল দিয়ে টিসিবির জন্য দুই হাজার ২১১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়।

    বেনাপোল বন্দর থেকে এ মুসুরের ডাল খালাস নিতে বেনাপোল কাস্টমস হাউজে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন কনফিডেন্স ট্রেড এ্যাসোসিয়েট নামের একটি সিএন্ডএফ এজেন্ট।

    এ সিএন্ডএফ এজেন্টের মালিক আতিয়ার রহমান জানান, সরকার ৪ হাজার ২০০ মেট্রিক টন মুসুরের ডাল বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করেছে। যার মধ্যে ৩২০০ টন মুসুরের ডাল বেনাপোল বন্দরে এসে পৌছেছে। পরবতীতে বাকি ১০০০ হাজার টন মুসুরের ডাল আসবে বলে তিনি জানান।

    তিনি আরো জানান, এ মুসুরের ডাল আমদানি করতে প্রতিকেজি খরচ পড়ছে ১২৫ টাকা এবং এ বন্দর থেকে মুসুরের ডাল দ্রæত খালাস নিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে বলে তিনি জানান।

    বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম বলেন, ভারত থেকে ৩২০০ মেট্রিক টন টিসিবির  মুসুরের ডাল বন্দরে আমদানি হয়েছে। বন্দর থেকে দ্রæত এসব মুসুরের ডাল ছাড় হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে পৌছাতে পারে সে জন্য তারা সব ধরনের সহযোগিতা করছেন বলে জানান।

    উল্লেখ্য গত ৪ ডিসেম্বর এ বন্দর দিয়ে ভারত থেকে টিসিবি‘র জন্য ৮৭টি ট্রাকে করে দুই হাজার ২১১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য পাঠানো হয়েছে। প্রতি মেট্রিক টন ৩১৯ মার্কিন ডলার মূল্যে এ পেঁয়াজ আমদানি করা হয়। আমদানি মূল্যের ওপর ১০ শতাংশ শুল্ককর দিয়ে প্রতিকেজি পেঁয়াজের আমদানি খরচ পড়েছে ৩৭ টাকা ৮৯ পয়সা।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২২ ডিসেম্বর, ২০২২ ০৯:২৯ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২২ ডিসেম্বর, ২০২২ ০৯:২৯ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ২২ ডিসেম্বর, ২০২২ ০৯:২৯ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ২২ ডিসেম্বর, ২০২২ ০৯:২৯ পূর্বাহ্ন