শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেসরকারি স্কুলে ভর্তির লটারি আজ

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ ডিসেম্বর, ২০২১ ০৭:৩২ পূর্বাহ্ন

    বেসরকারি স্কুলে ভর্তির লটারি আজ
    স্কুল শিক্ষার্থী

    দেশের মহানগর ও জেলা পর্যায়ের বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির অনলাইন লটারি অনুষ্ঠিত হবে আজ (১৯ ডিসেম্বর)। বিকেল ৩টায় রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিটাল লটারি কার্যক্রম উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও উপস্থিত থাকবেন।

    উদ্বোধন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রতিষ্ঠানপ্রধান, অভিভাবক ও শিক্ষার্থী http://gsa.teletalk.com.bd ওয়েবসাইট থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল জানতে পারবেন।

    এর আগে গত ১৫ ডিসেম্বর সরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির লটারি অনুষ্ঠিত হয়। এতে ৭৫ হাজার ৯৬৯ শিক্ষার্থী নির্বাচিত হয়। ওইদিন বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সরকারি স্কুলগুলোয় ভর্তির জন্য ডিজিটাল লটারি ও ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

    ২০২২ সালের প্রথম থেকে নবম শ্রেণিতে স্কুলে ভর্তির জন্য ২৫ নভেম্বর অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়। তা চলে ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।


    সংশ্লিষ্টরা জানান, ২০২২ সালের বেসরকারি স্কুলে ভর্তি কেন্দ্রীয়ভাবে লটারি আয়োজন করা হচ্ছে। সারা দেশের ২ হাজার ৯০৭টি স্কুলে ভর্তির জন্য ৯ লাখ ৪০ হাজার ৮০৭ শূন্য আসনে ৭ লাখ ১৪ হাজার ৮২১টি বিদ্যালয়ে ভর্তির জন্য পচ্ছন্দক্রম অনুসারে আবেদন এসেছে। এতে মোট ৩ লাখ ৬৮ হাজার ৭০৭ শিক্ষার্থী আবেদন করেছে। অর্থাৎ ৫ লাখ ৭২ হাজার আসনের বিপরীতে কোনো আবেদন পড়েনি।

    এ বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক শনিবার গণমাধ্যমকে বলেন, গত বৃহস্পতিবার বেসরকারি স্কুলে ভর্তির অনলাইন আবেদন শেষ হয়। আগামীকাল (রোববার) টেলিটক মোবাইল কোম্পানির তত্ত্বাবধানে কেন্দ্রীয়ভাবে ভর্তির লটারি আয়োজন করা হবে।

    তিনি বলেন, সরকারি স্কুলে ভর্তিতে আসনপ্রতি ১৩ জনের বেশি আবেদন করলেও বেসরকারিতে মোট আসনের তিনের একাংশ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে। যেসব স্কুলে ভর্তির জন্য কোনো আবেদন করবে না, ওইসব প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে কারণ জানতে চাওয়া হবে।

    তবে কোনো শিক্ষার্থী যদি আবেদনের বাইরে থাকে, তবে আবারও নতুন করে সুযোগ দেওয়া হবে। সেই আবেদন শেষে আবারও ভর্তির জন্য লটারি আয়োজন করা হবে।


    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এর আগে এক অফিস আদেশে জানায়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন ও ভর্তি প্রক্রিয়া অবশ্যই ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। লটারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভর্তি পরিচালনা কমিটি, ঢাকা মহানগরের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়, মাউশি অভিভাবক, ব্যবস্থাপনা ও শিক্ষক প্রতিনিধির উপস্থিতি থাকতে হবে।

    করোনা মহামারির কারণে গত বছর প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এর আগে শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো। আর দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষা নেয়া হতো। নবম শ্রেণিতে ভর্তি করা হতো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলের ভিত্তিতে।

    তবে করোনা পরিস্থিতিতে চালু হলেও আগামীবছরগুলোতেও লটারির মাধ্যমেই ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৯ ডিসেম্বর, ২০২১ ০৭:৩২ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১৯ ডিসেম্বর, ২০২১ ০৭:৩২ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৯ ডিসেম্বর, ২০২১ ০৭:৩২ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৯ ডিসেম্বর, ২০২১ ০৭:৩২ পূর্বাহ্ন