শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চরফ্যাসনে অনলাইন পত্রিকা সংবাদ চিত্র'র আনুষ্ঠানিক যাত্রা

    ভোলা প্রতিনিধি

    ১৮ ডিসেম্বর, ২০২১ ০৯:২৫ পূর্বাহ্ন

    চরফ্যাসনে অনলাইন পত্রিকা সংবাদ চিত্র'র আনুষ্ঠানিক যাত্রা
    সংবাদ চিত্র‘র উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা

    নতুন আঙ্গিকে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী  সত্য প্রকাশে আপসহীন, দেশ বিদেশের নিরপেক্ষ সংবাদের প্রকৃত চিত্র তুলে ধরার জন্য “সংবাদ চিত্র” নামে নতুন অনলাইন নিউজ পোর্টালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

    ভোলার চরফ্যাসনের প্রথিতযশা সাংবাদিক এম আবু সিদ্দিক এর সম্পাদনা ও প্রকাশনায় ১৬ ডিসেন্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে চরফ্যাসন প্রেসক্লাবের হলরুমে কেক কেটে  সংবাদ চিত্রের আনুষ্ঠানিক  উদ্বোধন করেছেন চরফ্যাসন পৌরসভার মেয়র মোঃ মোরশেদ।

    চরফ্যাসন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাসন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, চরফ্যাসন কারামাতিয়া কামিল মাদ্রাসার নব নিযুক্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু৷ইয়ুথ পাউয়ার ইন বাংলাদেশের সভাপতি মনির আসলামী। সম্পাদক আমিনুল ইসলাম।

    এছাড়াও চরফ্যাশন উপজেলার কর্মরত জাতীয় দৈনিক ও অনলাইন টিভি এবং বিভিন্ন পোর্টালের সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মী  এনজিও কর্মিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র বলেন,একটি পত্রিকা হচ্ছে সমাজের দর্পন।গনমাধ্যমকর্মিরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের আয়রা বা প্রতিচ্ছবি জনগনের সামনে  তুলে ধরতে পারেন। সমাজের নানা রকম অসঙ্গতি সংবাদপত্রে প্রকাশের মাধ্যমে সংশোধনের সুযোগ করে দিতে পারেন। আমার বিশ্বাস বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নতুন অনলাইন পত্রিকা সংবাদ চিত্র হবে গণমানুষের কন্ঠস্বর।

    সভার সভাপতি নীলিমা জ্যাকব মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্র বলেন, আজকাল কিছু ভূইফোড় অনলাইন পত্রিকার কারনে মানুষ সংবাদ ও সাংবাদিকদের প্রতি আস্হা হারাচ্ছে। উদ্দেশ্যমুলক সংবাদে কাউ যেন হয়রানী না হয় সেই দিকে নজর  রাখতে হবে। বিতর্কিত কোন সংবাদ বা সাংবাদিকতা সমাজের হিরন্ময় হাতিয়ার হতে পারেনা। সঠিক সংবাদ প্রচারের মাধ্যমে "সংবাদচিত্র" হোক গনমানুষের আস্হার প্রতিক।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৮ ডিসেম্বর, ২০২১ ০৯:২৫ পূর্বাহ্ন