শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোলাপবাগ মাঠে সমাবেশের প্রস্তুতি বিএনপির

    নিজস্ব প্রতিবেদক

    ৯ ডিসেম্বর, ২০২২ ১১:৫১ অপরাহ্ন

    গোলাপবাগ মাঠে সমাবেশের প্রস্তুতি বিএনপির

    নানা নাটকীয়তা আর অনিশ্চয়তার পর রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপিকে গণসমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। সোহরাওয়ার্দী উদ্যানের মত ২৬ শর্তেই এই অনুমতি দেয়া হয়েছে বলে আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে।

    গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেওয়ার আগে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সেখানে পরিদর্শনে যান। পরে র‌্যাবের কর্মকর্তারাও মাঠটি নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন।

    এদিকে সমাবেশের অনুমতি পাওয়ার পরপরই বিএনপি নেতাকর্মীরা গোলাপবাগ মাঠে জড়ো হওয়া শুরু করেন। পরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, শনিবার সকাল ১১ টায় গণ সমাবেশ শুরু হবে। সেখানে যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবিও ঘোষণা করা হবে। সবাইকে এই সমাবেশে যোগ দেয়ার আহবান জানান। একইসাথে সমাবেশ সফলে পুলিশের সহযোগিতা কামনা করেন তিনি।

     

     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর