শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোলাপবাগ মাঠ বরাদ্দ চেয়ে ডিএসসিসিতে বিএনপির চিঠি

    নিজস্ব প্রতিবেদক

    ৯ ডিসেম্বর, ২০২২ ১১:১৮ অপরাহ্ন

    গোলাপবাগ মাঠ বরাদ্দ চেয়ে ডিএসসিসিতে বিএনপির চিঠি

    ঢাকা বিভাগীয় গণসমাবেশের জন্য পুলিশের অনুমতির পর এবার গোলাপবাগ মাঠ বরাদ্দের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কাছে আবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আজ শুক্রবার ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত এক চিঠিতে এ আবেদন করা হয়।

    বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এ চিঠিতে আগামীকাল (১০ ডিসেম্বর) বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ আয়োজনের জন্য গোলাপবাগ মাঠ বরাদ্দের অনুরোধ করা হয়। এ সময় এই মাঠে গণসমাবেশের জন্য ঢাকা মেট্র্রোপলিটন পুলিশের অনুমতি পাওয়া গেছে বলে সেই আবেদনে উল্লেখ করা হয়।

    এর আগে, কমলাপুর স্টেডিয়ামে গণসমাবেশ করতে আবেদন জানায় বিএনপি। এ সময় পুলিশের পক্ষ থেকে মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠ প্রস্তাব করা হয়। কিন্তু আজকে বিএনপির সমাবেশের ভেন্যু হিসেবে গোলাপবাগ মাঠ প্রস্তাব করে।

    এ বিষয়ে প্রয়োজনীয় কাগজ জমা দেওয়ার পর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার অনুমতি প্রদান করে ডিএমপি কমিশনার। এরপরই বিকাল থেকেই সেখানে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। চলছে মঞ্চ নির্মাণের কাজও।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর