শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ‘নয়াপল্টন নয়, কমলাপুর স্টেডিয়াম অথবা বাংলা কলেজে বিএনপির সমাবেশ’

    নিজস্ব প্রতিবেদক

    ৮ ডিসেম্বর, ২০২২ ১০:৫৩ অপরাহ্ন

    ‘নয়াপল্টন নয়, কমলাপুর স্টেডিয়াম অথবা বাংলা কলেজে বিএনপির সমাবেশ’

    শনিবার গণসমাবেশের জন্য রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে বিকল্প ভেন্যুর প্রস্তাব দিয়েছে বিএনপি। তবে ডিএমপির পক্ষ থেকে মিরপুর বাংলা কলেজে করার অনুরোধ জানানো হয়েছে। দুটি ভেন্যু পরিদর্শন করে পছন্দের মাঠেই সমাবেশ করবে বিএনপি। এ বিষয়ে রাতেই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

    আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের স্থান নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে প্রায় দুই ঘন্টাব্যাপী বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

    এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে  বিএনপির প্রতিনিধিদলের বৈঠক শুরু হয়। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।


    বৈঠক শেষে রাত সাড়ে ৯টায় ডিবি প্রধান হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, 'বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল ডিএমপির সদরদপ্তরে এসেছিলেন। ২ ঘণ্টা সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। সমাবেশের জন্য ২টি ভেন্যু নিয়ে কথা হয়েছে। একটা হলো কমলাপুর স্টেডিয়াম। অন্যটি হলো মিরপুর বাঙলা কলেজ মাঠ। কালসিতে তারা রাজি নয়। আমরা দুটি স্থানই দেখবো। উনারাও দেখবেন। এই ২টার মধ্যে একটা ভেন্যু নির্ধারণ হবে। ভেন্যু নিয়ে উনাদের সঙ্গে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল সেটা আগামীকাল কেটে যাবে। আজ রাত অথবা আগামীকাল সকালে আমরা ভেন্যু পরিদর্শন করব। এই দুই ভেন্যুর মধ্যে একটিতে সমাবেশ হবে, আমরা ইতোমধ্যে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি।'

    এর আগে বিকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বলেছিলেন, ১০ তারিখের সমাবেশ নয়াপল্টনেই হবে। তবে বিকল্প কোন স্থানের প্রস্তাব পেলে তা বিবেচনা করা হবে।

     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর