শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নয়াপল্টন থেকে রিজভীসহ বিএনপির বহু নেতাকর্মী আটক

    নিজস্ব প্রতিবেদক

    ৭ ডিসেম্বর, ২০২২ ০৭:৪৩ অপরাহ্ন

    নয়াপল্টন থেকে রিজভীসহ বিএনপির বহু নেতাকর্মী আটক

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে নয়াপল্টনে দলটির কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে আরও আছেন ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমানউল্লাহ আমান, দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট সামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ।

    এর আগে বুধবার বিকেল সোয়া ৪টার দিকে পুলিশ নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে নেতাকর্মীদের ওপর লাঠিপেটা করে। এরপরই ভেতর থেকে কলাপসিবল গেট বন্ধ করে দেয় পুলিশ।

    এদিকে আজ বেলা তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় বেশ সংখ্যক নেতাকর্মী আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

    এদিকে টিয়ারসেলের প্রভাবে বহু নেতাকর্মী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে গ্রেপ্তারের আগে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উদ্ভুত পরিস্থিতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। এ রিপোর্ট লেখাপর্যন্ত বিএনপি মহাসচিব দলীয় কার্যালয়ের সামনে বসে ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর