শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শার্শা ছাত্রলীগের ভুয়া আংশিক কমিটি নিয়ে তোলপাড়

    বেনাপোল প্রতিনিধি

    ৪ ডিসেম্বর, ২০২২ ০৮:৪৪ পূর্বাহ্ন

    শার্শা ছাত্রলীগের ভুয়া আংশিক কমিটি নিয়ে তোলপাড়

    জেলা ছাত্রলীগের প্যাড, সভাপতি সম্পাদকের স্বাক্ষর জালিয়াতি করে যশোরের শার্শা উপজেলা ভূয়া ছাত্রলীগ কমিটি গঠনের চাজ্ঞল্যকর খবর পাওয়া গেছে। আংশিক এই কমিটি গঠন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে শার্শা উপজেলায় তোলপাড় শুরু হয়েছে।

    জানা যায়, শুক্রবার (২ ডিসেম্বর) জেলা ছাত্রলীগের প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় বাংলাদেশ ছাত্রলীগ যশোর জেলা শাখার এক সিদ্ধান্ত মোতাবেক আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ শার্শা উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষনা করা হলো। এই কমিটিতে এস এম মেহেদী হাসান অপুকে  সভাপতি, তৌহিদুল ইসলাম তৌহিদ ও সোহেল রানাকে সহ সভাপতি, হাসিবুল হাসান শান্তকে সাধারন সম্পাদক, রাতুল রায়হান জিকুকে যুগ্ম সাধারন সম্পাদক, হাদিউজ্জামানকে সাংগঠনিক সম্পাদক, ইমরান হোসেন শুভকে প্রচার সম্পাদক ও ফেরদাউস হাসান স্বাধীনকে দপ্তর সম্পাদক হিসেবে ঘোষনা দেয়া হয়। এই কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

    এদিকে এ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন উপজেলা ছাত্রলীগের তৃণমূলের নেতা-কর্মীরা। সবার মাঝে প্রশ্ন জাগে এই কমিটি কি ভাবে করা হলো। তারা বিষয়টি জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে কথা বলে জানতে পারেন জেলা নেতৃবৃন্দ এমন কোন কমিটি ঘোষনা করেননি। অধিকতর খোঁজ খবর নিয়ে জানা যায়, একটি মহল পরিকল্পিত ভাবে  সভাপতি সম্পাদকের স্বাক্ষর জাল করে কমিটি ঘোষণা  করেন।
    এরপর পরই জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা যে কমিটি ঘোষণা করেনি সেটা নিশ্চিত করে জানান, সোস্যাল মিডিয়ায় প্রকাশিত বাংলাদেশ ছাত্রলীগ, শার্শা উপজেলা শাখার আংশিক কমিটি মিথ্যা এবং অবৈধ। প্রকাশিত অবৈধ কমিটির কেউ যে কোন ধরনের সাংগঠনিক তৎপরতা চালালে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

    এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস ও সম্পাদক তানজীব নওশাদ পল্লব জানান, আমরা শার্শায় কোন কমিটি গঠন করেনি। কে বা কারা এটা প্রচার করেছে সেটা তদন্ত করে বের করা হচ্ছে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

    তবে শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক এক ছাত্র নেতা জানান, উপজেলা ছাত্রলীগের সাবেক এক ছাত্র নেতার ইন্ধনে আংশিক এই কমিটির নাম প্রকাশ করা হয়েছে। তার ফেসবুক আইডিতে শেয়ার করেন। স্থানীয় পর্যায়ে যাদের এই কমিটির সভাপতি সম্পাদক হওয়ার কথা তাদেরকে বাদ রেখে নিজের পছন্দের লোক দিয়ে কমিটি গঠন করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যা জানাজানি হয়ে পড়লে জেলা কমিটি শার্শা উপজেলা আংশিক কমিটি অবৈধ বলে ঘোষনা দেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ৪ ডিসেম্বর, ২০২২ ০৮:৪৪ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৪ ডিসেম্বর, ২০২২ ০৮:৪৪ পূর্বাহ্ন