শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কাতার বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধন

    খেলাধুলা ডেস্ক

    ২০ নভেম্বর, ২০২২ ১০:৪০ অপরাহ্ন

    কাতার বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধন

    অবশেষে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কাতার বিশ্বকাপের পর্দা উঠেছে। উদ্বোধনী পর্বের নানা আয়োজনে উৎসবে মেতে ওঠেন দর্শকরা। পরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক কাতার ও ইকুয়েডর। তার আগে আধঘণ্টা হয় মূল উদ্বোধনী অনুষ্ঠান। যা বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হয়। 

    উদ্বোধনী অনুষ্ঠান হয় বিশ্বকাপের জন্য প্রস্তুত করা কাতারের দ্বিতীয় সর্বোচ্চ দর্শক ধারণক্ষম স্টেডিয়াম আল-বায়াতে। স্টেডিয়ামটিতে ৬০ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন। উদ্বোধনী ম্যাচও হচ্ছে আল-বায়াতে।

    ফুটবল বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হলেও কখনো অলিম্পেকের উদ্বোধন অনুষ্ঠানের মতো হয়নি। এবার অনেকটা অলিম্পিকের মতো করে উদ্বোধনী অনুষ্ঠান হলো।

    এবারের বিশ্বকাপের স্লোগান হচ্ছে- গেদারিং ফর ম্যানকাইন্ড, ব্রিজিং ডিফরেন্স থ্রু হিউমিটি, রেসপেক্ট এন্ড ইনক্লুসন। যার অর্থ- মানবজাতির জন্য সমবেত হওয়া, মানবতা, সম্মান ও অন্তর্ভুক্তির মাধ্যমে ভেদাভেদ দূর করা।

    কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ২০০৬, ২০১০ ও ২০১৪ আসরে পারফরম্যান্স করা পপ তারকা শাকিরার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি নাম প্রত্যাহার করেছেন। তবে বিটিএস-এর জাংকুক মাতিয়ে তোলেন মঞ্চ। তার সঙ্গে ছিলেন কাতারি মিউজিসিয়ান ডানা, ফাহাদ আল কুবাইস, গানিম আল মুফতাহ।

    এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক পারফরমার অংশ নেন, যারা বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের প্রতি সম্মান প্রদর্শন করেন, পূর্বের বিশ্বকাপ আয়োজন করা দেশের প্রতি সম্মান জানান। এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে কাতারের সংস্কৃতি তুলে ধরা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ২০ নভেম্বর, ২০২২ ১০:৪০ অপরাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ২০ নভেম্বর, ২০২২ ১০:৪০ অপরাহ্ন