শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দিল্লিতে বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৮ নভেম্বর, ২০২২ ০৯:০৭ অপরাহ্ন

    দিল্লিতে বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    ভারতের দিল্লিতে তাজ প্যালেসে আজ শুক্রবার সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ভারতের সীমান্ত ব্যবস্খাপনা, সীমান্ত নিরাপত্তাসহ পারষ্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিবিধ বিষয়ে আলোচনা হয়।

    সীমান্তে হত্যা শুন্যে নিয়ে আসার লক্ষে আলোচনা হয়।

    জোড়পূর্বক বাস্তুচ্যূত মায়ানমার নাগরিকদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে সবধরণের সহযোগিতা থাকবে বলে ভারতের পক্ষ থেকে বলা হয়।

    ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলো ভারত। ঠিক তেমনি ভবিষ্যতে যে কোন প্রয়োজনে পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে পাশে থাকবে দুই দেশ।

    উল্লেখ্য, ভারতের দিল্লিতে অনুষ্ঠিত দুইদিনব্যাপী (১৮-১৯ নভেম্বর, ২০২২ খ্রিঃ) 3rd ‘No Money for Terror’ Ministerial Conference (NMFT) এ অংশ নিচ্ছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

    সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব জনাব আবু হেনা মোস্তফা জামান , উপ হাইকমিশনার মোঃ নুরল ইসলাম, মিনিস্টার (কনস্যুলার) সেলিম মোঃ জাহাঙ্গীর ও ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৮ নভেম্বর, ২০২২ ০৯:০৭ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৮ নভেম্বর, ২০২২ ০৯:০৭ অপরাহ্ন