ঢাকা আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২১ ১২:২৭ পূর্বাহ্ন

ঢাকা আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাকা আলিয়া শিক্ষার্থীদের বিক্ষোভ

সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার একমাত্র ছাত্রাবাস আল্লামা কাশগরী (রহঃ) হলের ঐতিহ্য নষ্ট ও হল সুপারের বাসভবন অপসারণ করে মাদরাসা শিক্ষা অধিদপ্তর নির্মানের সরকারি সিদ্বান্ত বাতিলের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্র্থীরা। সোমবার মাদ্রাসা এলাকায় বিক্ষোভ থেকে এ দাবি জানানো হয়।


এসময় শিক্ষার্থীরা বলেন, মাদরাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা মাদরাসা ছাত্রদের দীর্ঘদিনের প্রানের দাবি; কিন্তু আলিয়া মাদরাসার  ঐতিহ্য নষ্ট করে নয়। ছাত্রদের আবাসন ব্যবস্থা নিশ্চিত না করে কোন ধরনের স্থাপনা নয়। তাছাড়া সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ১০০০০ শিক্ষার্থীদের মধ্যে শুধু ৩৫০ জন শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা রয়েছে। কমপক্ষে ৩০০০ ছাত্রের আবাসন ব্যবস্থা নিশ্চিত করার পরে  জায়গা থাকলে অন্য কোনো স্থাপনা তৈরি করবে। ছাত্ররা আরো বল আমাদের অবসান ব্যবস্থা নিশ্চিত না করা হলে প্রয়োজনে আমরা আমাদের পূর্বসূরীদের ন্যায় রক্তের বিনিময়ে হলেও আমাদের দাবি আদায় করব এবং মাদ্রাসার ঐতিহ্য অক্ষুন্ন রাখব।

জানা গেছে, ওই দাবিতে গত ১১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুরে বিক্ষোভ কর্মসুচি পালন করেন মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা।

 




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

১৪ ডিসেম্বর, ২০২১ ১২:২৭ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

১৪ ডিসেম্বর, ২০২১ ১২:২৭ পূর্বাহ্ন