শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হাতিয়ায় ফর্মেসী মালিকদের সচেতনতামুলক সভা অনুষ্ঠিত

    হাতিয়া প্রতিনিধি

    ১ নভেম্বর, ২০২২ ১২:০১ অপরাহ্ন

    হাতিয়ায় ফর্মেসী মালিকদের সচেতনতামুলক সভা অনুষ্ঠিত

    নোয়াখালী হাতিয়ায় ফার্মেসী মালিকদের সচেনতামূলক সভা অনুষ্ঠিত হয়। রোববার দুপুরে উপজেলা সদরে সুপার মার্কেটের তৃতীয় তলায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৫শতাধিক ফার্মেসী মালিক উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ কেমিস্টসও ড্রাগিস্টস সমিতি হাতিয়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় এই সভা। সংগঠনের সভাপতি শহীদ উল্যা সুজন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সেলিম হোসেন। বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মোহাম্মদ আহসান উল্যা, সহকারী কমিশনার ভ্থমি গোলাম সরোয়ার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জামরুল ইসলাম, জেলা বিসিডিএস এর সম্মানিত সদস্য মো: আলা উদ্দিন ও বাংলাদেশ কেমিস্টসও ড্রাগিস্টস সমিতি হাতিয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক মো: সুমন।

    সভায় বক্তারা হাতিয়ার বিভিন্ন বাজারে ঔষধ ব্যবসায়ী ও ফার্মেসী মালিকদের মেয়দ উত্তীর্ণ ঔষধ বিক্রি না করার জন্য আহবান জানান। এছাড়া নিবন্ধন নেই , এই ধরনরে কোম্পানীর ঔষধ বিক্রি না করার জন্য আহবান জানানো হয়।

    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সম্প্রতি হাতিয়াতে বিভিন্ন ফার্মেসীতে মেয়াদ উত্তির্ণ ঔষধ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। আজকের পরে কারো দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া গেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর