রংপুরে পরিবহন ধর্মঘট, চরম জনদুর্ভোগ

জাগো কণ্ঠ ডেস্ক

২৯ অক্টোবর, ২০২২ ০৮:৪৩ পূর্বাহ্ন

 রংপুরে পরিবহন ধর্মঘট, চরম জনদুর্ভোগ

রংপুর শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে শনিবার বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে শুক্রবার রংপুরে পরিবহন মালিকদের ৩৬ ঘন্টার ধর্মঘট শুরু হয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দূরপাল্লার পরিবহনের পাশাপাশি আন্তঃজেলা বাস চলাচল বন্ধ হওয়ায় যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। রাস্তায় কিছু বাস চলাচলের চেষ্টা করলেও আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গাড়ির কাগজ চেক করার কারণে সেগুলোও বন্ধ করে দিতে বাধ্য হয়েছে চালকেরা। তবে অটোরিকশা, মাইক্রোসহ বিকল্প ব্যবস্থা থাকলেও দ্বিগুণ অর্থ গুণতে হচ্ছে যাত্রীদের।

জানা গেছে, রাস্তায় অবৈধ যানবাহন চলাচল বন্ধ সহ বিভিন্ন দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছে মালিক সমিতি। তবে বিএনপির অভিযোগ, তাদের সমাবেশ ঠেকাতেই সরকারের নির্দেশনায় এ ধর্মঘট ডাকা হয়েছে।

এ বিষয়ে বাস মালিক সমিতির কয়েকজন বলেন, গত বুধবার থেকে রাস্তায় ম্যাজিস্ট্রেট ও পুলিশ অভিযান শুরু করে। ফলে কিছু গাড়ির কাগজ চেক করে মামলা দেয়ায় হয়রানি এড়াতে অন্যগুলোও বন্ধ রাখা হয়েছে। অবশ্য বাস বন্ধ থাকলেও পায়ে হেটে ও ভিন্ন যানবাহনে বিএনপি নেতাকর্মীরা শুক্রবার থেকেই সমাবেশ স্থলে আসা শুরু করেন।

 

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৯ অক্টোবর, ২০২২ ০৮:৪৩ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৯ অক্টোবর, ২০২২ ০৮:৪৩ পূর্বাহ্ন