শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হাতিয়ায় অবৈধ কারেন্ট জাল সহ ব্যবসায়ী আটক

    হাতিয়া প্রতিনিধি

    ২৯ অক্টোবর, ২০২২ ০৬:৩০ পূর্বাহ্ন

    হাতিয়ায় অবৈধ কারেন্ট জাল সহ ব্যবসায়ী আটক

    নোয়াখালী হাতিয়ায় অবৈধ কারেন্ট জাল সহ নাহিদ উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে নৌ-পুলিশ। শুক্রবার সকালে আটক নাহিদকে জব্দ করা জালসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মৎস্য সংরক্ষন আইন অনুযায়ী নৌ-পুলিশ বাদী হয়ে মামলা করেন।

    আটক নাহিদ হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছায়াবীতি গুচ্ছ গ্রামের মো: নুরু ইসলামের ছেলে।

    নিঝুমদ্বীপ নৌ-পুলিশ জানায়, গোপনসংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান করে নৌ-পুলিশের একটি টিম। এসময় নিঝুমদ্বীপের নামার বাজার নাহিদের দোকানে তল্লাশী করে ৮০ হাজার মিটার কারেন্ট জাল পাওয়া যায়।

    পরে দোকানের মালিক নাহিদকে আটক করে পুলিশ ফঁাড়িতে নিয়ে আসা হয়। নাহিদ দীর্ঘদিন থেকে অবৈধ এই কারেন্ট জালের ব্যবসা করে আসছে বলে জানান নৌ-পুলিশ।

    স্থানীয়রা জানান, নাহিদের দোকান থেকে জব্দ করা জালের মূল্য হবে প্রায় ৪লাখ ৮০ হাজার টাকা।
    এব্যাপারে নিঝুমদ্বীপ নৌ-পুলিশ ফঁাড়ির ইনচার্জ মো: কাইছার মাতাব্বর বলেন, নাহিদকে আটক করে থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মৎস্য সংরক্ষন আইন অনুযায়ী নৌ-পুলিশ বাদী হয়ে মামলা করেন। নৌ-পুলিশ দীর্ঘদিন থেকে নদীতে অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৯ অক্টোবর, ২০২২ ০৬:৩০ পূর্বাহ্ন