শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিশ্ববিদ্যালয়ে সব কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনা রাষ্ট্রপতির

    নিজস্ব প্রতিবেদক

    ১১ অক্টোবর, ২০২২ ০৬:৩০ পূর্বাহ্ন

    বিশ্ববিদ্যালয়ে সব কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনা রাষ্ট্রপতির

    রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ  বিশ্ববিদ্যালয়গুলোতে সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এই নির্দেশনা দেন।

    রাষ্ট্রপ্রধান বলেন, "যুগোপযোগী উচ্চশিক্ষা এখন সময়ের দাবি। শিক্ষাক্ষেত্রে পরিবর্তনশীল বিশ্বপরিস্থিতির সংযোগ ঘটাতে হবে।"
    তিনি বিশ্ববিদ্যালয়সমূহের গবেষণা কার্যক্রমের পরিধি বাড়ানোর উপর জোর দেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো জয়নাল আবেদীন বাসসকে এ কথা জানান।

    সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, অবকাঠামো, শিক্ষা  উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে বাস্তবায়িত  সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

    উপাচার্য বলেন, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সিন্ডিকেট মেম্বাররাই শিক্ষা কার্যক্রম তৈরি করেননা, দেশের শিল্প, বাণিজ্য ও বিনিয়োগের চাহিদা বিবেচনায় নিয়ে শিক্ষা কার্যক্রম তৈরি করা হয়।

    তিনি  রাষ্ট্রপতিকে জানান, "স্টুডেন্ট প্রমোশন ও সাপোর্ট সার্ভিস" নামে একটি বিভাগ খোলা হয়েছে যেখানে শিক্ষার্থীদেরকে পেশা ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হয়।

    এসময উপাচার্যের সাথে প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং রেজিস্ট্রার প্রবীর কুমার।

    প্রতিনিধিদল এ সময় রাষ্ট্রপতি ও  বিশ্ববিদ্যালয়ের আচার্য আবদুল হামিদের কাছে শতবর্ষের স্মারক ও প্রকাশনা হস্তান্তর করেন।
    রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো: জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো: ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১১ অক্টোবর, ২০২২ ০৬:৩০ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১১ অক্টোবর, ২০২২ ০৬:৩০ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১১ অক্টোবর, ২০২২ ০৬:৩০ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১১ অক্টোবর, ২০২২ ০৬:৩০ পূর্বাহ্ন