শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে অ্যাপস গেমস তৈরি হচ্ছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১০ ডিসেম্বর, ২০২১ ০৪:৪৫ অপরাহ্ন

    মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে অ্যাপস গেমস তৈরি হচ্ছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী
    মুক্তিযুদ্ধ মন্ত্রী

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, মোবাইল অ্যাপস, গেমস ইত্যাদির  মাধ্যমে নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস  সম্পর্কে জানাতে উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য মোবাইল  অ্যাপস, গেমস ইত্যাদি  তৈরি করতে কাজ করছে সরকার।

    আজ শুক্রবার (১০ ডিসেম্বর)  মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় যুদ্ধক্ষেত্রে নির্মিত স্মৃতিসৌধে পুষ্প অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।


    এ সময় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে তৈরি  করছে সরকার। মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে। এ ছাড়া দেশের প্রতিটি জেলা ও ৪০১ টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৈরি হয়েছে। প্রত্যেক উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে উপজেলার সব মুক্তিযোদ্ধার নাম ও জেলা মুক্তিযোদ্ধাদের নাম জেলা কমপ্লেক্সে খোদাই করে লেখা হবে, সেই পরিকল্পনা নেওয়া হয়েছে।


    মোজাম্মেল হক আরও বলেন, মুক্তিযুদ্ধের  প্রতিটি ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে সংরক্ষণ করতে হবে। সেটা যুদ্ধ জয়েত গৌরবে হোক, কিংবা পাকিস্তান  হানাদার বাহিনীর নৃশংসতার  হোক। সঠিক ইতিহাস জেনেই নতুন প্রজন্ম তাদের পথ বেঁছে নেবে।


    এ সময়  মুক্তিযুদ্ধ বিষয়ক  মন্ত্রণালয় সম্পর্কিত  সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, স্থানীয় সরকার অধিদপ্তরের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, মুক্তিযুদ্ধ চলাকালীন খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।।


    উল্লেখ্য,  ১০ ডিসেম্বর  মাদারীপুর মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  মাদারীপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১০ ডিসেম্বর, ২০২১ ০৪:৪৫ অপরাহ্ন