শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নতুন কমিটি

    নিজস্ব প্রতিবেদক

    ৮ অক্টোবর, ২০২২ ০৮:১৫ পূর্বাহ্ন

    বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নতুন কমিটি

    বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ২০২২-২৩ সেশনের ২১ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম এবং মহাসচিব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া।

    বুধবার (৫ অক্টোবর) নির্বাচিত কমিটির তালিকা প্রকাশ এবং নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। এর আগে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে এক সভায় ফেডারেশনের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

    কমিটির অন্য সদস্যরা হলেন-  সহসভাপতি পদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল হক।

    এছাড়া কোষাধ্যক্ষ পদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, যুগ্ম মহাসচিব পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবদুর রহিম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ড. মো. আব্দুল কাইউম, সাংগঠনিক সম্পাদক পদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সুজন আলী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেন ও প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক নির্বাচিত হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাব্বীর আহমেদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।

    কমিটির কার্যকরী সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আব্দুল হাসিব, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. মো. আশরাফুজ্জামান জাহিদ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. মো. নাজমুস সাদেকীন।

    ফেডারেশনের গঠনতন্ত্রের ৩ (ঘ) অনুযায়ী বিদায়ী নির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত না হওয়ায় পূর্ববর্তী কমিটির সভাপতি অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারী এই কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে থাকবেন। তবে তার কোনো ভোটাধিকার থাকবে না।

    প্রধান নির্বাচন কমিশন হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: সাইয়েদুজ্জামান। অন্য দুই কমিশনার ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ড. স্বপন চন্দ্র মজুমদার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৮ অক্টোবর, ২০২২ ০৮:১৫ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ৮ অক্টোবর, ২০২২ ০৮:১৫ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৮ অক্টোবর, ২০২২ ০৮:১৫ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৮ অক্টোবর, ২০২২ ০৮:১৫ পূর্বাহ্ন