শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ক্যাম্পাসে যৌন সন্ত্রাসের বিরুদ্ধে ঢাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ সেপ্টেম্বর, ২০২২ ০৯:২৬ অপরাহ্ন

    ক্যাম্পাসে যৌন সন্ত্রাসের বিরুদ্ধে ঢাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

    বিভিন্ন ক্যাম্পাসে যৌন সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন। শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ করে সংগঠনটি।

    এসময় ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম বলেন, ছাত্রলীগ ক্যাম্পাসকে অনিরাপদ ও ধর্ষণের স্বর্গরাজ্য বানিয়ে নারীদের উচ্চ শিক্ষাকে বাধাগ্রস্ত করছে। ইডেন কলেজ ছাত্রলীগ নেতারা যা ঘটিয়েছে এবং মিডিয়াতে যা প্রকাশিত হয়েছে তাতে দেশের সকল শিক্ষার্থীদের সম্মানকে অবনমিত ও ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছে।

    তিনি আরও বলেন, ছাত্রলীগ ইতোপূর্বে সিট বাণিজ্য, চাঁদাবাজি ও দেহ ব্যবসার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আগে ক্যাম্পাসে সকল অপকর্মের সঙ্গবদ্ধ নেতৃত্ব দিলেও এবার তারা নারীদের বিরুদ্ধে যৌন সন্ত্রাসী হিসেবে মহড়া প্রদর্শন করছে। ছাত্রলীগের এসব অপকর্মের অহরহ তথ্যপ্রমাণ থাকলেও প্রশাসনের নীরব ভূমিকা ছাত্রসমাজকে ভাবিয়ে তুলেছে।

    নূরুল করীম আকরাম বলেন, প্রশাসন যথাযথ ব্যবস্থা না নিলে যারা ধর্ষকদের পাহারা দিচ্ছে, আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, জনগণের আদালতে তাদের বিচার করা হবে। দেশের সচেতন শিক্ষার্থী ও অভিভাবক ঐক্যবদ্ধভাবে ধর্ষক নামক যৌন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলবে।

    সংগঠনের সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর, সাংগঠনিক সম্পাদক ইবরাহীম হুসাইন মৃধা, প্রশিক্ষণ সম্পাদক নূরুল বশর আজিজী, তথ্য ও গবেষণা সম্পাদক সুলাইমান দেওয়ান সাকিব, দফতর সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক মুনতাছির আহমাদ, বিশ্ববিদ্যালয় সম্পাদক মাহবুব হোসেন মানিক, ঢাবি সভাপতি (ভারপ্রাপ্ত) ইয়াসিন আরাফাত প্রমূখ।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৩০ সেপ্টেম্বর, ২০২২ ০৯:২৬ অপরাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ৩০ সেপ্টেম্বর, ২০২২ ০৯:২৬ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৩০ সেপ্টেম্বর, ২০২২ ০৯:২৬ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৩০ সেপ্টেম্বর, ২০২২ ০৯:২৬ অপরাহ্ন