শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঢাকাসহ বিভাগীয় শহরে গণসমাবেশ কর্মসূচি ঘোষণা বিএনপির

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ সেপ্টেম্বর, ২০২২ ০১:৫৭ অপরাহ্ন

    ঢাকাসহ বিভাগীয় শহরে গণসমাবেশ কর্মসূচি ঘোষণা বিএনপির

    ঢাকাসহ বিভাগীয় শহরে গণসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। ৮ অক্টোবর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত এসব কর্মসূচি পালিত হবে।

    এর আগে গত সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে গণসমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

    সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, ভোলায় নুরে আলম ও আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন প্রধান, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওন ও যশোরে আব্দুল আলিম হত্যাসহ বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আগামী ৮ অক্টোবর থেকে সারা দেশে বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

    কবে কোথায় গণসমাবেশ হবে উল্লেখ করে তিনি বলেন, আগামী ৮ অক্টোবর চট্টগ্রাম, ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুর, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী এবং ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

    এর আগে ঢাকা মহানগরসহ থানা, উপজেলা, পৌর, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিক কর্মসূচি করে বিএনপি। এসব কর্মসূচি করতে গিয়ে পুলিশ, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। বিচ্ছিন্ন ঘটনায় বিএনপির ৫ নেতা-কর্মী নিহত হয়।

    এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এসব কর্মসূচির মাধ্যমে জনগণকে ব্যাপকভাবে সম্পৃক্ত করাই মূল্য উদ্দেশ্য। এরইমধ্যে বিভিন্ন কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। আগামী কর্মসূচিও গণতান্ত্রিকভাবে পালন করা হবে। এতে কোন বাধা এলে জনগণ তা প্রতিরোধ করবে।

    বিএনপি মহাসচিব আরও বলেন, শিগগিরই যুগপৎ আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে। এছাড়া সময়মত সরকার পতনের আন্দোলন শুরু হবে বলেও তিনি আভাস দেন।

     

     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর