শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইডেন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপ মুখোমুখি, ক্যাম্পাসে উত্তেজনা

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০১:৪১ অপরাহ্ন

     ইডেন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপ মুখোমুখি, ক্যাম্পাসে উত্তেজনা

    সিট বাণিজ্যসহ বিভিন্ন ইস্যুতে ফের মুখোমুখি অবস্থান নিয়েছে ইডেন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। সূত্রমতে, ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সিট বাণিজ্য ও চাঁদাবাজি নিয়ে গণমাধ্যমে কথা বলেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসী। এতে ক্ষুব্ধ হয়ে তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।

    এ ঘটনায় শনিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে বিক্ষোভ করেন ইডেন কলেজ ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাতে অধ্যক্ষকে ১১ দফা দাবি জানিয়ে হলে ফেরেন বিক্ষোভকারীরা।

    রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়েছে দুই পক্ষ। এতে উত্তেজনা বিরাজ করছে।

    দুপুর সাড়ে ১২টার দিকে দেখা গেছে, ছাত্রলীগ সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার বিচার দাবিতে ক্যাম্পাসে অবস্থান করছেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও। তারা কলেজের ৩ নম্বর গেটের সামনে অবস্থান নিয়েছেন।

    অন্যদিকে কলেজের পুকুরপাড় ও আশপাশের এলাকায় সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছেন।

    ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইমা আক্তার বৈশাখী বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের চাঁদাবাজি, নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমরা। প্রশাসনের কাছেও ১১ দফা দাবি জানিয়েছি। আমরা নির্যাতন, চাঁদাবাজি ও সিট বাণিজ্যে জড়িতদের শাস্তি চাই।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০১:৪১ অপরাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০১:৪১ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০১:৪১ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০১:৪১ অপরাহ্ন