শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সিটিজেন চার্টার কর্মপরিকল্পনা নিয়ে ইউজিসিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক

    ২১ সেপ্টেম্বর, ২০২২ ১০:১৩ পূর্বাহ্ন

    সিটিজেন চার্টার কর্মপরিকল্পনা নিয়ে ইউজিসিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত

    দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ২০২১-২২ অর্থবছরের সিটিজেন চার্টার কর্মপরিকল্পনার বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা সংক্রান্ত একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত প্রশিক্ষণ কার্যক্রমে ১৫টি বিশ্ববিদ্যালয়ের সিটিজেন চার্টার কর্মপরিকল্পনার বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা করা হয় এবং চলতি অর্থবছরের সিটিজেন চার্টার কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নে গঠনমূলক পরামর্শ দেওয়া হয়।
    এছাড়া, আরও ৩১ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে দুটি প্রশিক্ষণ ২১ ও ২২ সেপ্টেম্বর ইউজিসিতে অনুষ্ঠিত হবে।

    ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কমিশনের সদস্য ও সিটিজেন চার্টারের আহ্বায়ক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ।

    অনুষ্ঠানে ড. বিশ্বজিৎ চন্দ বলেন, গ্রাহক ভোগান্তি কমাতে বিশ্ববিদ্যালয়ের সেবাসমূহ দ্রুত অটোমেশনের আওতায় নিয়ে আসতে হবে।
    তিনি বলেন, উচ্চশিক্ষা সেবার তালিকা, সেবা প্রদান পদ্ধতি, সেবার মূল্য, সংশ্লিষ্ট কর্মকর্তার তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট প্রকাশ করতে হবে। এছাড়া, তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দ্রুত ইউজিসি’র নির্দেশনা মোতাবেক অভিন্ন ওয়েবসাইট তৈরির পরামর্শ দেন।

    কমিশনের সিনিয়র সহকারী পরিচালক ও সিটিজেন চার্টার ফোকাল পয়েন্ট মোহাম্মদ ইউসুফ আলী খানের সঞ্চালনায় প্রশিক্ষণে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র সিনিয়র সহকারী পরিচালক গোলাম দস্তগীর ও রবিউল ইসলাম।

    প্রশিক্ষণে ১৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিটিজেন চার্টার ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তারা অংশ নেন।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২১ সেপ্টেম্বর, ২০২২ ১০:১৩ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ২১ সেপ্টেম্বর, ২০২২ ১০:১৩ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২১ সেপ্টেম্বর, ২০২২ ১০:১৩ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২১ সেপ্টেম্বর, ২০২২ ১০:১৩ পূর্বাহ্ন