শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নেপালকে হারিয়ে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ

    খেলাধুলা ডেস্ক

    ১৯ সেপ্টেম্বর, ২০২২ ০৮:০৭ পূর্বাহ্ন

     নেপালকে হারিয়ে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ

    এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ সহজেই নেপালকে হারিয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে বাহরাইনে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের যুবারা ৩-০ গোলে হারিয়েছে নেপালি যুবাদের। প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়েছিল। গোল করেছেন মজিবুর জনি, পিয়াস আহমেদ নোভা ও সাজিদ হাসান নিঝুম।

    ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই এগিয়ে যায় বাংলাদেশ। গোল করেন মজিবুর জনি। ৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পিয়াস আহমেদ নোভা।

    বাংলাদেশের তৃতীয় গোলটি হয় ৫২ মিনিটে। নোভার ক্রসে হেডে গোল করেন সাজিদ হাসান নিঝুম। ৩৩ মিনিটে অনন্ত লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময় ১০ জনের দল নিয়ে খেলতে হয় বাংলাদেশকে।

    বাছাই পর্বে চার ম্যাচে এটি বাংলাদেশ দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে স্বাগতিক বাহরাইনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ভুটানকে হারিয়েছিল ২-১ গোলে। তৃতীয় ম্যাচে কাতারের কাছে ৩-০ গোলে হেরে চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়।

    নেপালকে হারানোর ফলে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে বাংলাদেশ। রাতে বাহরাইন ও কাতারের ম্যাচের ফলাফল নির্ধারণ করবে ‘বি’ গ্রুপ থেকে কাদের ভাগ্যে জুটবে চূড়ান্ত পর্বের টিকিট।




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা

    সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা

    ১৯ সেপ্টেম্বর, ২০২২ ০৮:০৭ পূর্বাহ্ন

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ১৯ সেপ্টেম্বর, ২০২২ ০৮:০৭ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ১৯ সেপ্টেম্বর, ২০২২ ০৮:০৭ পূর্বাহ্ন

    ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে সাকিবের দুঃখ প্রকাশ

    ছাত্র আন্দোলনে নীরব থাকা নিয়ে সাকিবের দুঃখ প্রকাশ

    ১৯ সেপ্টেম্বর, ২০২২ ০৮:০৭ পূর্বাহ্ন