শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • এসএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৪৩ অপরাহ্ন

    এসএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ
    ফাইল ফটো।

    বৃষ্টি আর রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে সড়কে পানি জমতে দেখা যাওয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সময় নিয়ে পরীক্ষার হলে রওনা দেওয়ার অনুরোধ জানিয়েছে ট্রাফিক পুলিশ।

    ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের এ অনুরোধ জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত কয়েকদিন ধরে বৃষ্টি ও রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন চলাচলে বেশ ধীরগতি পরিলক্ষিত হয়েছে। “তাই পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওয়ানা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।”

    অন্যদিকে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা চলার সময়ে কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন সারা দেশের ২০ লাখেরও বেশি শিক্ষার্থী।

    এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১৫ লাখ ৯৯ হাজার ৭১১জন। দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন। আর ভোকেশনাল শিক্ষার্থী ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন।

    মহামারীর কারণে চার মাস পিছিয়ে গত ১৯ জুন চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগ মুহূর্তে দেশের বিভিন্ন জেলায় বন্যা দেখা দেওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়। পরে ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরুর নতুন সূচি প্রকাশ করা হয়।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৪৩ অপরাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৪৩ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৪৩ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৪৩ অপরাহ্ন