শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ

    আশুলিয়া প্রতিনিধি

    ১১ সেপ্টেম্বর, ২০২২ ১০:০৮ অপরাহ্ন

    আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ

    আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ঘোড়াপীর মাজার আলহাজ্ব জাফর বেপারী উচ্চ বিদ্যালয়ের স্থায়ী মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

    প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে সম্প্রীতি সমাবেশের জন্য এই কমিটি গঠনকরা হয়েছে। তারই ধারা বাহিকতায় সন্ধায় স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে. কমিটির সদস্যদের উপস্থিতিতে এই সমাবেশ হয়।

    ধামসোনা ইউপির সম্প্রীতি কমিটির সমাবেশে মঞ্চ সঞ্চালনা করেন উক্ত কমিটির সদস্য সচিব মোঃ আমির হোসেন। এসময় কমিটির সভাপতি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, দেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্ট্রান সকলেই আমরা এদেশের নাগরিক। এখানে সবার অধিকার সমান কেউ ছোট কেউ বড় বা কারো অধিকার বেশী এরকম নয়। মুসলমানদের অনুষ্ঠানে যেমন সকল ধর্মের লোক আসতে পারবে তেমনী হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান তাদের আনুষ্ঠিকতায়ও সকল ধর্ম বর্ণের লোক যেন অবাধে অংশ নিতে পারে এমন মন মানুষিকতা ও সম্প্রীতি থাকতে হবে। পাশা পাশি দেশের সকল উন্নয়ন ও অগ্রযাত্রার তথ্য জাতীর সামনে তুলে ধরতে হবে। ভাইয়ে ভাইয়ে বা প্রতিবেশীর মাঝে যেমন মিল থাকে তেমনই সকল ধর্মের মানুষের মাঝেও মিল থাকা প্রয়োজন।ধামসোনা ইউনিয়ন সম্প্রীতি কমিটির সভা থেকে এমনটি আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

    সম্প্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার মোঃ শফি উদ্দিন, হারুন মন্ডল, সাদেক হোসেন ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা ও কৃষকলীগ নেতা মিয়া আঃ রহিম,জাফর বেপারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহম্মেদ, সাভার উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ জাকির
    হোসেন,৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সাইদ আহমেদ আবলু,সাধারণ সম্পাদক মোঃ আলম দেওয়ান,মহিলা আওয়ামী লীগের নেত্রী শামসুন্নাহার হেনা ও পতুল আক্তার সহ আরো অনেকে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ সেপ্টেম্বর, ২০২২ ১০:০৮ অপরাহ্ন