শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জিএম কাদেরের সঙ্গে কানাডিয়ান হাইকমিশন কাউন্সিলরের সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ অগাস্ট, ২০২২ ০৭:৫৫ পূর্বাহ্ন

    জিএম কাদেরের সঙ্গে কানাডিয়ান হাইকমিশন কাউন্সিলরের সাক্ষাৎ

    জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ কানাডিয়ান হাই কমিশনের রাজনৈতিক কাউন্সিলর ব্র্যাডলি কোটস। রোববার বেলা ১২টায় জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।

    কানাডিয়ান হাই কমিশনের রাজনৈতিক কাউন্সিলর ব্র্যাডলি কোটস'কে স্বাগত জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এসময় জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি উপস্থিত ছিলেন।

    বৈঠকে বাংলাদেশ ও কানাডা‘র মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। তারা আশাবাদ প্রকাশ করেন, আগামী দিনে বন্ধু প্রতিম দুটি দেশের সম্পর্ক আরো জোরদার হবে।

    এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে কানাডা'র অবদান ঐতিহাসিক। ব্র্যাডলি কোটস জাতীয় চেয়ারম্যান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর