শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হবিগঞ্জে হাওরে বজ্রপাতে নিহত ২

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ অগাস্ট, ২০২২ ০৭:২৯ পূর্বাহ্ন

    হবিগঞ্জে হাওরে বজ্রপাতে নিহত ২

    হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজন নিহত হয়েছে।

    শনিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের করিম হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৬) ও বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে বাহার উদ্দিন (৪০)।

    জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস জানান, ভিন্ন স্থান ও ভিন্ন সময়ে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে দুইজন মারা যায়। তাদের পরিবারকে সরকারিভাবে ২০ হাজার টাকা করে প্রদান করা হবে।

    বানিয়াচং থানার ওসি অজয় রায় ও আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী জানান, নিহতদের মরদেহ তাদের পরিবারে হস্তান্তর করা হলে পারিবারিকভাবে দাফন করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৮ অগাস্ট, ২০২২ ০৭:২৯ পূর্বাহ্ন