শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ধর্মীয় শিক্ষা সংকোচন নীতি পরিহার করতে হবে: চরমোনাই

    নিজস্ব প্রতিবেদক

    ২২ অগাস্ট, ২০২২ ০৫:৩৬ পূর্বাহ্ন

    ধর্মীয় শিক্ষা সংকোচন নীতি পরিহার করতে হবে: চরমোনাই

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, মহান রব্বুল আলামিন রাসূল সা.কে দুনিয়াতে সর্বোত্তম আদর্শ ইসলাম দিয়ে প্রেরণ করেছেন। তিনি আল্লাহর দেয়া ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে দুনিয়াময় শান্তির সুবাতাস বইয়ে দিয়েছিলেন। এখনও যদি শান্তি ও কল্যাণ পেতে চাই তাহলে রাসূল সা. এর নীতি ও আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। ইসলাম শান্তি ও মানবতার এবং কল্যাণের ধর্ম। ইসলাম আসছে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার জন্য। আজ দেশে ইসলামী অনুশাসন না থাকায় মানুষ প্রকৃত শান্তি ও কল্যাণ থেকে বঞ্চিত। ইসলাম প্রতিষ্ঠা হলে সকলেই দলমত নির্বিশেষে শান্তিতে বসবাস করতে পারবে। তিনি বলেন, আসুন সকলে মিলেমিশে ইসলাম প্রতিষ্ঠার কাজটি করে দেশে শান্তি প্রতিষ্ঠা করি।

    রোববার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলার  মনোহরগঞ্জ দক্ষিণ শাখা আয়োজিত দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলের দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ। স্থানীয় নাথেরপেটুয়া মাদরাসায়ে নূরে মদীনা মিলনায়তনে সংগঠনের মনোহরগঞ্জ দক্ষিণ শাখা সভাপতি মাওলানা আহমদুল্লাহ’র সভাপতিত্বে এবং মাওলানা আবু সালেহ’র পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা সভাপতি হাফেজ মাওলানা নূরউদ্দিন আমীন, সেক্রেটারী হাফেজ শরাফত হোসেন, মুহাম্মদ মনিরুল ইসলাম, আলহাজ্ব শহীদুল্লাহ, আল হেলাল মাহমুদ প্রমুখ।

    পীর সাহেব চরমোনাই বলেন, দেশে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। সর্বত্র দুর্নীতি ও মাদকে দেশ সয়লাব। তরুণ ও যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। অপরদিকে ধর্মীয় শিক্ষা সঙ্কুচিত করার চক্রান্ত চলছে। তিনি বলেন, ধর্মীয় শিক্ষাও একশ মার্কে পরীক্ষা নেয়ার ব্যবস্থা থাকতে হবে। অন্যথায় ধর্মপ্রাণ জনতা জেগে উঠলে কারোর জন্যই কল্যাণকর হবে না।

    পররাষ্ট্রমন্ত্রীর স্বাধীনতা সার্বভৌম্ববিরোধী ও রাষ্ট্রদ্রোহী বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ:
    পররাষ্ট্রমন্ত্রীর স্বাধীনতা সার্বভৌম্ববিরোধী ও রাষ্ট্রদ্রোহী বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে। রাজধানীল জাতীয় প্রেসক্লাব চত্বরে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব মিছিলে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারী জেনারেল ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ, মুফতী মোস্তফা কামাল, মাওলানা ইলিয়াস হাসান প্রমূখ। পরে একটি মিছিল বের হয়ে পল্টন মোড় এসে শেষ হয়। এসময় পররাষ্ট্রমন্ত্রীর স্বাধীনতা সার্বভেীমত্ব বিরোধী বক্তব্য দেয়ায় তার পদত্যাগ দাবি করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২২ অগাস্ট, ২০২২ ০৫:৩৬ পূর্বাহ্ন