শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হাতিয়ায় মাছ ধরার ট্রলার ডুবি ২ জেলের মৃত্যু, নিখোঁজ-২, জীবিত উদ্ধার ১২

    হাতিয়া প্রতিনিধি

    ২০ অগাস্ট, ২০২২ ০৬:৪০ পূর্বাহ্ন

    হাতিয়ায় মাছ ধরার ট্রলার ডুবি ২ জেলের মৃত্যু, নিখোঁজ-২, জীবিত উদ্ধার ১২

    মৌসুমী বায়ুর প্রভাবে লঘুচাপের কারনে প্রচন্ড ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের পাশ^বর্তী বঙ্গোপসাগরের ধমারচর এলাকায় মাছ ধরার ট্রলার ‘এম বি সিরাজ’ ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১৬ জেলের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। ট্রলারে থাকা অপর ১২ জেলে জীবিত উদ্ধার হলেও ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ২ জেলে।

    শুক্রবার সকাল ১০টার দিকে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি। নিহত জেলেরা হচ্ছেন, জাহাজমারা ইউনিয়নের আমতলি গ্রামের বাসিন্দা মাইন উদ্দিন (৪৫) ও নতুন সুখচর গ্রামের বাসিন্দা মো. রাফুল (২৫)। নিখোঁজ জেলেরা হচ্ছেন, শরীফ ও বেলাল।

    নিহত জেলেদের উদ্ধারকারি লুৎফুল্লাহিল মজিব নিশান বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকদিন আগে ১৬জন জেলে নিয়ে মাছ ধরতে গভীর সমুদ্রে যায় এম বি সিরাজ নামের একটি ট্রলার। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত মাছ ধরা শেষ করে শুক্রবার ভোরে ঘাটের উদ্দেশ্যে যাত্র করে তারা। সকাল ১০টার দিকে তাদের ট্রলারটি নিঝুমদ্বীপ এলাকার বঙ্গোপসাগরের ধমারচরে পৌঁছলে হঠাৎ প্রচন্ড ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি। এতে ট্রলারে থাকা ১৬ জেলে সাগরে পড়ে যায়। পরে পাশে থাকা ‘এম বি ইয়ামিন চৌধুরীর’ ট্রলারে ১২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। জোয়ারের আঘাতে ডুবে যাওয়া ট্রলারটি পাশের একটি চরে গিয়ে আটকা পড়লে লুৎফুল্লাহিল মজিব নিশানের ট্রলারে ক্ষতিগ্রস্থ ট্রলারের ভিতর থেকে মাইন উদ্দিন ও রাফুলের মৃতদেহ উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ২ জনের কোন সন্ধান পাওয়া যায়নি।

    হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ অগাস্ট, ২০২২ ০৬:৪০ পূর্বাহ্ন