শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শ্রীমঙ্গলে চা বাগানের টিলা ধসে ৪ নারী শ্রমিকের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ অগাস্ট, ২০২২ ১০:৩৬ অপরাহ্ন

    শ্রীমঙ্গলে চা বাগানের টিলা ধসে ৪ নারী শ্রমিকের মৃত্যু

    মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের টিলা ধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    মৃতরা হলেন- রাধা মাহালি (২৫), পুনি ভূমিজ (২৫), হিরা ভূমিজ (৩০) ও শকুন্তলা ভূমিজ (৪০)।

    শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার বাংলানিউজকে জানান, পরিত্যক্ত টিলার মাটি কাটার সময় এক পর্যায়ে টিলা ধসে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী বচকন্দ ভূমিজ জানান, সকালে লাখাইছড়া চা বাগানের চার চা শ্রমিক ঘর লেপার জন্য মাটি সংগ্রহ করতে পরিত্যক্ত টিলায় যান। এ সময় কোদাল দিয়ে মাটি কাটার এক পর্যায়ে টিলা ধসে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তারা। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহগুলো শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর