শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হাতিয়ায় জাতীয় শোক দিবস পালিত

    হাতিয়া প্রতিনিধি

    ১৭ অগাস্ট, ২০২২ ০৮:০৬ পূর্বাহ্ন

    হাতিয়ায় জাতীয় শোক দিবস পালিত

    নোয়াখালী হাতিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,আলোচনা ও দোওয়ার মধ্যদিয়ে পালন করা হয় দিবসটি।

    শোক দিবস উপলক্ষ্যে সোমবার সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের অঙ্গ  সংগঠনের নেতা কর্মীরা।

    পরে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় ও সংসদ সদস্যের বাসভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যা, পৌর মেয়র কে এম ওবায়েদ উল্যা, চরঈশ্বর ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আজাদ,  বুড়িরচর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, সূখচর ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন, জাহাজমারা ইউপি চেয়ারম্যান মাসুম বিল্লাহ, উপজেলা যুবলীগের আহবায়ক শাহ আজিজুর রহমান মিরাজ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মহি উদ্দিন মুহিন, ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক।

    আলোচনা শেষে ১৫ আগষ্টে  জাতির জনক সহ নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হাতিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় সহশ্রাধিক নেতা কর্মী।

    এদিকে জাতির জনকের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও হাতিয়া দ্বীপ সরকারী কলেজ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৭ অগাস্ট, ২০২২ ০৮:০৬ পূর্বাহ্ন