শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কমলনগরে চিকিৎসকের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

    কমলনগর,লক্ষ্মীপুর প্রতিনিধি

    ১৪ অগাস্ট, ২০২২ ০৮:৪৫ পূর্বাহ্ন

    কমলনগরে চিকিৎসকের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

    লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রেজাউল করিম রাজিবের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

    শনিবার (১৩ আগস্ট) দুপুরে হাসপাতালের সামনে করইতলা বাজারে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ আয়োজন করা হয়। মানবন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে অংশগ্রহণকারীরা।

    এসময় চরলরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম নুরুল আমিন মাস্টার, ব্যবসায়ী মো. রাসেল, সাবেক ইউপি সদস্য মো. সেলিম, হারুন, শামছুল আলম নিশাদ,রনি চন্দ্র দাস ও শিপনসহ উপজেলার বিভিন্ন এলাকার প্রায় চার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

    বক্তারা বলেন, রাজীব একজন মানবিক চিকিৎসক। করোনাকালীন সময়ে বাড়ি বাড়ি গিয়ে তিনি উপজেলার বাসিন্দাদের সেবা দিয়েছেন। তিনি মানুষের মনে মানবিকতার বীজ বুনেছেন। ষড়যন্ত্রমূলকভাবে তাকে বদলি করা হয়েছে। বদলি প্রত্যাহার করে তাকে ফের কমলনগরে নিয়োগ দিতে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে তারা অনুরোধ জানিয়েছেন ।

    হাসপাতাল সূত্র জানায়, রেজাউল করিম রাজিবকে কমলনগর থেকে রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) মন্ত্রণালয় থেকে এ আদেশ দেওয়া হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৪ অগাস্ট, ২০২২ ০৮:৪৫ পূর্বাহ্ন