ঠাকুরগাঁওয়ে আনসার বাহিনীর পতাকা র‌্যালি

ঠাকুরগাঁও প্রতিনিধি

৩ ডিসেম্বর, ২০২১ ১১:৫৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে আনসার বাহিনীর পতাকা র‌্যালি
আনসার বাহিনীর র‌্যালি

মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নানা কর্মসুচি পালন করেছে। 

বুধবার (১ ডিসেম্বর) সকালে আনসার ব্যাটলিয়ান সদর দপ্তর ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চত্বর থেকে একটি বণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বর ঘুরে একইস্থানে গিয়ে শেষ হয়। 

এসময় উপস্থিত ছিলেন ১ আনসার ব্যাটালিয়ানের পরিচালক ও জেলা কমাড্যান্ট ড. লুৎফর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রশিদুল ইসলাম, সদর উপজেলা প্রশিক্ষক প্রবীর কুমার রায়সহ অনেকে।


র‌্যালি শেষে ১ আনসার ব্যাটালিয়ানের পরিচালক ও জেলা কমাড্যান্ট ড. লুৎফর রহমান বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতির প্রতি বিনম্র  শ্রদ্ধায় আমাদের এই আয়োজন। বাংলাদেশ স্বাধীনতায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশেষ ভুমিকা পালন করেছে। বাংলাদেশ সরকারের নির্দেশে আগামীতেও এই বাহিনী নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৩ ডিসেম্বর, ২০২১ ১১:৫৫ অপরাহ্ন