শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নাসিকে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আইভি

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩ ডিসেম্বর, ২০২১ ১১:২৯ অপরাহ্ন

    নাসিকে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আইভি
    আইভি

    আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভী। আজ শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও দলের সংসদীয় বোর্ডের যৌথ সভায় এ মনোনয়ন চুড়ান্ত করা হয়। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

    সূত্রমতে, ১৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে নারায়নগঞ্জ সিটি করপোরেশন। এতে ভোটকেন্দ্র রয়েছে ১৭৪টি ও ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। এ সিটি করপোরেশন নির্বাচনে আইভি ছাড়া আরো তিনজন আওয়ামী লীগের মনোনন ফরম সংগ্রহ করেন। তারা হলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা ও সহ-সভাপতি বাবু চন্দন শীল। 


     ১৬ জানুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারণ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর ও প্রচার শুরু ২৮ ডিসেম্বর। নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার করে ভোটগ্রহণ করা হবে। 


    এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ দ্বিতীয় দফায় ২০১৬ সালের ২২ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হয়। দলীয় প্রতীকের ওই নির্বাচনে ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পৌনে ১ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র পদে পুনঃনির্বাচিত হন নৌকা প্রতীকের ডা. সেলিনা হায়াৎ আইভী। ওই নির্বাচনে তিনি পান এক লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাখাওয়াত পান ৯৬ হাজার ৪৪ ভোট। ওই সময়ে ভোট পড়ার হার ছিল ৬২ দশমিক ৩৩ শতাংশ। ওই নির্বাচনে জয়ীরা শপথ নেন ২০১৭ সালের ৫ জানুয়ারি। নাসিকের বর্তমান পরিষদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩ ডিসেম্বর, ২০২১ ১১:২৯ অপরাহ্ন