শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ৮ হাজার রানের ক্লাবে তামিম

    খেলাধুলা ডেস্ক

    ৬ অগাস্ট, ২০২২ ০৭:১৩ পূর্বাহ্ন

    ৮ হাজার রানের ক্লাবে তামিম

    বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৮ হাজার রানের ক্লাবে নাম লেখালেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
    শুক্রবার থেকে হারারেতে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৮৮ বলে ৯টি চারে ৬২ রান করেন তামিম। এই ইনিংসের সুবাদে ওয়ানডেতে ৮ হাজার রান পূর্ণ করেন তামিম।

    এ ম্যাচের আগে ওয়ানডেতে তামিমের পরিসংখ্যান ছিলো- ২২৮ ম্যাচে ২২৬ ইনিংসে ৭৯৪৩ রান। তাই ৮ হাজার পূর্ণ করতে ৫৭ রান দরকার ছিলো বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের। শুক্রবার বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ২৪তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারিতে ৮ হাজার রান পূর্ণ করেন তামিম। এখন ২২৯ ম্যাচে ২২৭ ইনিংসে ১৪টি সেঞ্চুরি ও ৫৪টি হাফ সেঞ্চুরিতে ৮০০৫ রান তামিমের। ব্যাটিং গড়- ৩৭.০৬।

    ২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে হারারের গ্রাউন্ডেই ওয়ানডে অভিষেক হয়েছিলো তামিমের।
    তামিমের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ২২১ ম্যাচে ২০৯ ইনিংসে ৬৭৫৫ রান আছে সাকিবের। তৃতীয়স্থানে আছেন মুশফিকুর রহিম।

     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ৬ অগাস্ট, ২০২২ ০৭:১৩ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ৬ অগাস্ট, ২০২২ ০৭:১৩ পূর্বাহ্ন