শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভোলায় সমাবেশে হামলার প্রতিবাদ

    বিক্ষোভসহ দুই দিনের কর্মসূচি বিএনপির

    নিজস্ব প্রতিবেদক

    ১ অগাস্ট, ২০২২ ০৯:৩৭ পূর্বাহ্ন

     বিক্ষোভসহ দুই দিনের কর্মসূচি বিএনপির

    বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে ভোলায় দলীয় সমাবেশে পুলিশি হামলা ও গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে আজ গায়েবানা জানাজা এবং আগামীকাল মঙ্গলবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ। গতকাল রোববার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি বলেন, ভোলায় বিক্ষোভে পুলিশ অতর্কিতে হামলা ও গুলিবর্ষণ করে। এতে দক্ষিণ দিঘলদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল রহিম নিহত হন। হামলায় অনেকে হতাহত হয়েছেন। এ ফ্যাসিবাদী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

    আজ সারা দেশে জেলা পর্যায়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। ঢাকায় হবে বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আর আগামীকাল ঢাকাসহ সারা দেশে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ হবে।

    মির্জা ফখরুল বলেন, বিদ্যুতের লোডশেডিংসহ জনদুর্ভোগের বিষয়ে একটা সমাবেশের ওপর পুলিশ গুলি করে হত্যা করেছে। এটা একটা বড় ধরনের ঘটনা। আমি সারা দেশের জনসাধারণকে এ রকম হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়া, প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি।

    তিনি বলেন, শান্তিপূর্ণ সমাবেশের ওপর পুলিশি হামলা ও গুলিবর্ষণের ঘটনার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রের মুখোশ উন্মোচন হয়েছে। তাদের যে হীন লক্ষ্য, যেটা একদলীয় শাসন প্রতিষ্ঠা ব্যবস্থা, বিনা ভোটে সরকার গঠন করা এবং জনগণের ন্যায্য দাবিগুলো পদদলিত করা- সেটা প্রস্ফুটিত হয়েছে।

    এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, দেখুন না আজ বিদ্যুতের দাবিতে এ বিক্ষোভ হয়েছে। এটা জনগণের দাবি। এটা সরকারের পরিবর্তনের কোনো আন্দোলন বা কর্মসূচি ছিল না। সেটাকেই তারা সহ্য করতে পারছে না। সেখানে তারা বিনা উসকানিতে গুলি করেছে, আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে, হত্যা করেছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

    সারা দেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার বিরুদ্ধে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে ভোলা শহরে মহাজনপট্টি জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশ নেতাকর্মীদের ওপর হামলা চালায় এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহিম নিহত হন।

    এর আগে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোলা ও ঝালকাঠিসহ দেশের কয়েকটি স্থানে পুলিশের হামলা এবং ভোলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমকে হত্যাসহ অসংখ্য নেতাকর্মীকে গুরুতর আহত করার ঘটনা সরকারের অমানবিক দুঃশাসনেরই বহিঃপ্রকাশ। সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে বলেই তারা এখন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। তিনি আব্দুর রহিমের হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর