শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিখন ঘাটতি পোষাতে পরিকল্পনা চূড়ান্ত : শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ জুলাই, ২০২২ ০৯:৫১ পূর্বাহ্ন

    শিখন ঘাটতি পোষাতে পরিকল্পনা চূড়ান্ত : শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী  ডা. দীপু মনি বলেছেন, করোনাকালীন শিখন ঘাটতি পোষাতে পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এ সপ্তাহেই মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর তা চূড়ান্ত অনুমোদন দিয়ে বাস্তবায়ন শুরু করা হবে।

    তিনি শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা পুলিশের ফ্যামিলি ডে অনুষ্ঠানে এ কথা বলেন। এর আগে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    মন্ত্রী বলেন, করোনাকালে শিক্ষার্থীদের শিখন ঘাটতির বিষয়ে গবেষণায় যে ফলাফল পাওয়া গেছে সে বিষয়ে বিশেষজ্ঞ ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িতদের সমন্বয়ে পরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যাদের শিখন ঘাটতি হয়েছে তাদের ঘাটতি কিভাবে পূরণ করা হবে সেসব নিয়ে পরিকল্পনা করা হয়েছে।
     দীপু মনি  বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তরুণ সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। আমাদের তরুণ সমাজকে জ্ঞানে, বিজ্ঞানে এবং প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এর মধ্য দিয়েই বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে। সেজন্যই আমাদের শিক্ষা, সংস্কৃতি, কৃষি,বিজ্ঞান এবং প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে তরুণদের বিষয় মাথায় নিয়ে কাজ করছি। এরাই আগামী দিনের বাংলাদেশকে তৈরি করবে।’

    এ সব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সোহেল মাহমুদ, আসিফ মহিউদ্দিন, পুলিশ নারী কল্যাণ সমিতি, চাঁদপুরের সভাপতি ডা. আফসানা শর্মী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভুইয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৩০ জুলাই, ২০২২ ০৯:৫১ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৩০ জুলাই, ২০২২ ০৯:৫১ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৩০ জুলাই, ২০২২ ০৯:৫১ পূর্বাহ্ন