শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব

    ব্যাডমিন্টন পুরুষ এককে চ্যাম্পিয়ন মানিক, নারী এককে লিসা

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ জুলাই, ২০২২ ০৮:২২ পূর্বাহ্ন

    ব্যাডমিন্টন পুরুষ এককে চ্যাম্পিয়ন মানিক, নারী এককে লিসা

    ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২’ ৭ জুন শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ ২৯ জুলাই, শুক্রবার ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
     
    ঢাকা বিশ^বিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের জিমনেসিয়ামে অনুষ্ঠিত পুরুষ এককে চ্যাম্পিয়ন হন এশিয়ান টেলিভিশনের রকিবুল ইসলাম মানিক। এই ইভেন্টে রানার আপ হন একাত্তর টেলিভিশনের হাবিব রহমান এবং তৃতীয় স্থান অর্জন করেন চ্যানেল আইয়ের তারিকুল ইসলাম মাসুম।

    ফাইনালে ২-০ সেটে রকিবুল ইসলাম মানিকের কাছে পরাজিত হন হাবিব রহমান। ব্যাডমিন্টন ইভেন্টে নতুন চ্যাম্পিয়ন পেল ডিআরইউ।

    অপরদিকে নারী এককে চ্যাম্পিয়ন ডেইলি ভয়েজ অফ এশিয়ার মাকসুদা লিসা এবং রানার আপ নাগরিক টিভির শাহনাজ শারমীন।  

    শুক্রবার ব্যাডমিন্টন ইভেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে রকিবুল ইসলাম মানিক, হাবিব রহমান,  তারিকুল ইসলাম মাসুম এবং শামীম হাসান।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের জিমনেশিয়ামে ব্যাডমিন্টন ইভেন্টে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব এবং ওয়ালটন হাইটেক ইন্ডস্ট্রিজ লিমিটেড এর অতিরিক্ত পরিচালক মোঃ মেহরাব হোসেন আসিফ।

    টুর্নামেন্টের সার্বিক ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করছেন সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও লেভেল-২ সার্টিফাইড কোচ এনায়েত উল্লাহ খান।

     
    শনিবার সকাল ১০টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আর্চারি ইভেন্ট অনুষ্ঠিত হবে।  

     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    নেপালকে হারিয়ে আবারো শিরোপা জয় বাংলাদেশের

    ৩০ জুলাই, ২০২২ ০৮:২২ পূর্বাহ্ন

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ৩০ জুলাই, ২০২২ ০৮:২২ পূর্বাহ্ন