ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসব

ক্যারম পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন ফারুক আলম-জুনায়েদ শিশির জুটি

নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই, ২০২২ ১১:৪৮ অপরাহ্ন

ক্যারম পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন ফারুক আলম-জুনায়েদ শিশির জুটি

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ওয়ালটন-ডিআরইউ গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২২ এর ক্যারম পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন ফারুক আলম (সংবাদ) ও জুনায়েদ শিশির (ভোরের আকাশ) জুটি এবং রানার্স আপ হয়েছেন মতলু মল্লিক (এই বাংলা) ও সোলাইমান সালমান (দি বিজনেস পোস্ট) জুটি।

১৯ জুলাই মঙ্গলবার ডিআরইউতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন মুরাদ হোসাইন (জাগোনিউজ) ও সাদ্দাম হোসেন ইমরান (যুগান্তর) জুটি।  

এর আগে ক্যারম ডাবলসের সেমিফাইনাল নিশ্চিত করেন ফারুক আলম ও জুনায়েদ শিশির জুটি, মতলু মল্লিক ও সোলাইমান সালমান জুটি, মুরাদ হোসাইন ও সাদ্দাম হোসেন ইমরান জুটি এবং আরাফাত দাড়িয়া ও সাইফুল ইসলাম জুটি।  

ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সার্বিক পরিচালনায় এই ইভেন্টে ৪৬ জন প্রতিযোগী অংশ নেন।

সমাপনী দিনে উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান ও কার্যনির্বাহী সদস্য এসকে রেজা পারভেজ।

 




সাতদিনের সেরা খবর

খেলাধুলা - এর আরো খবর

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

মেসির ফের জোড়া গোলে যা ঘটলো

১৯ জুলাই, ২০২২ ১১:৪৮ অপরাহ্ন

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

বার্সা শিবিরে যে দুঃসংবাদ

১৯ জুলাই, ২০২২ ১১:৪৮ অপরাহ্ন

কে এই নতুন মেসি-ইয়ামাল?

কে এই নতুন মেসি-ইয়ামাল?

১৯ জুলাই, ২০২২ ১১:৪৮ অপরাহ্ন