শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

    কিশোরগঞ্জ প্রতিনিধি

    ১৯ জুলাই, ২০২২ ১০:৩১ অপরাহ্ন

    তাড়াইলে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

    কিশোরগঞ্জের তাড়াইলে শামুকজানি বাজার সংলগ্ন ট্রাক চাপায় আবুল বাসার (৫৫)নামে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

    থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার(১৯জুলাই) সকাল ৮ টা ৩০ মিনিটের দিকে নান্দাইল-তাড়াইল সড়কের শামুকজানি বাজার নামক স্থানে ঢাকা মেট্রো-ট ১৫-৭০৫৯ নম্বরের একটি ট্রাক বেপরোয়া গতিতে চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার সদর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের মৃত সাজিম উদ্দিনের ছেলে আবুল বাসারকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।ওই সময় ট্রাক চালক পার্শ্ববর্তী উপজেলার পূর্ব দরিল্লা গ্রামের মৃত মোকশোদ আলীর ছেলে হৃদয় (২৪)কে এলাকাবাসী আটক করে গনধোলাই দেয় এবং থানায় খবর দিলে তাড়াইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে আসে।

    তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দূর্ঘটনার খবর পেয়েই তাড়াইল থানার পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক চালক ও ঘাতক ট্রাকটিকে আটক করে এবং নিহতেে লাশ থানায় নিয়ে আসা হয়।গনধোলাইয়ের শিকার ট্রাকচালক হৃদয়কে পুলিশের হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

    তিনি আরও বলেন,দূর্ঘটনায় নিহতের পক্ষ হইতে এজাহার প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর