শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালনে বিভিন্ন কর্মসুচি ঘোষণা

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ জুলাই, ২০২২ ০৬:৫৮ পূর্বাহ্ন

    এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালনে বিভিন্ন কর্মসুচি ঘোষণা

    জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী (১৪ জুলাই) যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে মঙ্গলবার বিকেলে কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং কেন্দ্রীয় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পার্টির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি।

    সভায় বক্তব্য প্রদান করেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য- সাহিদুর রহমান টেপা, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা- মনিরুল ইসলাম মিলন, পল্লীবন্ধু পরিষদের আহবায়ক- ড. নুরুল আজহার শামীম, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক- মোঃ জহিরুল আলম, ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব- জাহাঙ্গীর আলম পাঠান।


    সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু’র পরিচালনায় উক্ত মতবিনিময় উপস্থিত ছিলেন - যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, সাংগঠনিক সম্পাদক- মোঃ হেলাল উদ্দিন, সম্পাদক মন্ডলীর সদস্য- সুলতান মাহমুদ, গোলাম মোস্তফা,মিজানুর রহমান মিরু, আল জুবায়ের,আহাদ ইউ চৌধুরী শাহীন, যুগ্ম সম্পাদক মন্ডলীর সদস্য- সুজন দে, আক্তার হোসেন দেওয়ান, এম.এ সোবহান, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক,দ্বীন ইসলাম শেখ, কেন্দ্রীয় নেতা- শামছুল হুদা মিঞা, হুমায়ূন কবির শাওন, আজিজুল হুদা চৌধুরী সুমন, মাহবুবুর রহমান খসরু,মোঃ মোক্তার হোসেন, যুবনেতা- ফরহাদ হোসেন, জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব- আলাউদ্দিন আহমেদ, জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ ইব্রাহিম খাঁন জুয়েল, সিনিয়র  সহ-সভাপতি শাহ ইমরান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক- আল আমিন সরকার, জাপা মহানগর নেতা- আফতাব উদ্দিন,  হুমায়ুন কবির কালা, শ্রমিক নেতা আব্দুর রহিম প্রমুখ।

    সভায় নিম্নোক্ত কর্মসূচি সমূহ পালনের জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়ঃ-

    ১) সকাল ৮ টায় কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত পল্লীবন্ধু এরশাদ এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।
    ২) সকাল থেকে দুপুর পর্যন্ত কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা হবে।
    ৩) বিকেল ৩ টায় কাকরাইল কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে স্মরণ সভা ও পল্লীবন্ধু এরশাদ এর রুহের মাগফিরাত কামনায়  দো'আ মাহফিল।
    ৪) সর্বশেষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।

    এছাড়াও সারাদেশের প্রত্যেক জেলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর