শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে বানভাসি মানুষের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ

    কিশোরগঞ্জ প্রতিনিধি

    ৩০ জুন, ২০২২ ১১:৩১ অপরাহ্ন

    তাড়াইলে বানভাসি মানুষের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ

    কিশোরগঞ্জের তাড়াইলে সৃষ্ট বন্যায় বানভাসি মানুষের মাঝে ত্রান বিতরন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
    গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার দিগদাইড়, দামিহা,রাউতি এবং তাড়াইল-সাচাইল (সদর) ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ্য ১শ পঞ্চাশটি পরিবারের মাঝে ১ব্যাগ করে ত্রান বিতরন করা হয়।প্রতি ব্যাগে ছিলো ৫কেজি চাল,১কেজি মসুর ডাল,২কেজি আলু,১কেজি পেয়াঁজ,হাফ লিটার সয়াবিন তেল। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা ও সহযোগী সংগঠনসমূহের ব্যবস্থাপনায় এসব ত্রাণ বিতরণ করা হয়।


    এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে-এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন, তথ্য ও গবেষণা সম্পাদক সুলাইমান দেওয়ান সাকিব, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি প্রভাষক মাওলানা আলমগীর হুসাইন,  ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আবরারুল হকসহ প্রমুখ নেতৃবৃন্দ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর