শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিক্ষক নিবন্ধনধারী ৪৮৩ জনকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ জুন, ২০২২ ০৪:২৩ অপরাহ্ন

    শিক্ষক নিবন্ধনধারী ৪৮৩ জনকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

    বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৪ তম নিবন্ধনধারী ৪৮৩ জনকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

    এনটিআরসিএ’র চেয়ারম্যান, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের আদালতের রায় দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে বলা হয়েছে।
    এ বিষয়ের রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হক সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বুধবার এ রায় দেন।

    রিটের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী ফারুক হোসেন আদালতের রায়ের বিষয়টি জানান। তিনি বলেন, ২০২১ সালের ৬ জুন জাকির হোসেনসহ ৪৮৩ নিবন্ধনধারী তাদের নিয়োগের বিষয়ে হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত তাদের নিয়োগ প্রশ্নে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন।

    এডভোকেট ফারুক হোসেন বলেন, নিবন্ধন সনদ পাওয়া সত্ত্বেও ৪৮৩ জনকে নিয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেননি। এ জন্য তারা সংক্ষুব্ধ হয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। ওই রিটের চূড়ান্ত শুনানি নিয়ে আজ রায় ঘোষণা করলো হাইকোর্ট।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর