শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তিন বিভাগে জাতীয় পার্টির সাংগঠনিক কর্মকান্ড এক সপ্তাহ স্থগিত

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ জুন, ২০২২ ০৬:৩৩ অপরাহ্ন

    তিন বিভাগে জাতীয় পার্টির সাংগঠনিক কর্মকান্ড এক সপ্তাহ স্থগিত

    বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের স্বার্থে সাত দিনের জন্য ঢাকা, সিলেট ও রংপুর বিভাগে জাতীয় পার্টির সকল সাংগঠনিক কর্মকান্ড স্থগিত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ দুপুরে তিনি এক আদেশে জাতীয় পার্টির সকল নেতা-কর্মীদের বণ্যা দূর্গতদের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন।

    বৃহস্পতিবার দুপুরে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা করার আগে নির্দেশনা দিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দেশের মানুষ ভালো নেই। বণ্যায় রংপুর ও সিলেট বিভাগ সহ উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছে। তাদের মাঝে খাদ্য নেই, বিশুদ্ধ পানি নেই, জীবন রক্ষাকারী অসুধ নেই, শিশু খাদ্য নেই। এমন বাস্তবতায়, সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা না করে গণমানুষের পাশে দাঁড়ানোই উত্তম।

    জাতীয় পার্টির সকল স্তরের নেতা-কর্মীদের দূর্গত মানুষকে সার্বিক সহায়তা করতে নির্দেশ দেন জাতীয় পার্টি চেয়ারম্যান। পাশাপাশি জাতীয় পার্টি গঠিত ত্রাণ বিতরণ কমিটিকে সার্বিক সহায়তা দিতেও নির্দেশ দিয়েছেন তিনি।

     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর