শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কুমিল্লায় যমজ নবজাতকের নাম পদ্মা ও সেতু

    নিজস্ব প্রতিবেদক

    ২২ জুন, ২০২২ ০৯:৩৬ অপরাহ্ন

     কুমিল্লায় যমজ নবজাতকের নাম পদ্মা ও সেতু

    জেলার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেওয়া যমজ দুই শিশুর নাম রাখা হয়েছে পদ্মা ও সেতু।  নারায়ণগঞ্জের পর কুমিল্লার বরুড়ায় স্বপ্নের ‘পদ্মা সেতু’র সঙ্গে মিলিয়ে পদ্মা ও সেতু নাম রাখেন পরিবারের সদস্যরা।

    গর্বের পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে নাম রাখায় বিনামূল্যে তাদের আজীবন চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার স্বাভাবিকভাবেই শিশু দুটির জন্ম হয়।

    উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল বাসসকে বলেন, উপজেলার শশইয়া এলাকার  সোহাগ মিয়ার স্ত্রী ঝুমুর আক্তার নরমাল ডেলিভারির মাধ্যমে প্রথমে একটি শিশুর জন্ম  দেন। এর এক ঘণ্টা ৪০ মিনিট পর আরেকটি শিশুর জন্ম হয়। তাৎক্ষণিকভাবে তাদের বাবার সঙ্গে পরামর্শ করে নবজাতক দুটির নাম রাখা হয়  দেশের আলোচিত  পদ্মা সেতুর নামে ‘পদ্মা’ ও ‘সেতু’। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।

    স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবজাতকদের উপহার সামগ্রী  দেওয়া হয়েছে। চিকিৎসা-সংক্রান্ত সবধরনের সুবিধার  ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবে। আজীবন তাদের বিনামূল্যে সেবা  দেওয়া হবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর