শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

    কিশোরগঞ্জ প্রতিনিধি

    ২১ জুন, ২০২২ ০৭:৫১ অপরাহ্ন

    তাড়াইলে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

    কিশোরগঞ্জের তাড়াইলে একজন প্রতিবন্ধীকে বিনামূল্যে একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী এ হুইল চেয়ার বিতরণ করেন।

    মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার জাওয়ার রায়ের পাড়া গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে ইয়াছিন (১৬) কে হুইল চেয়ার প্রদান করেন। ইয়াছিন শারীরিক প্রতিবন্ধী সে ৮ ম শ্রেণির শিক্ষার্থী। তার দুটি পা বিকল। তাছাড়াও তার হাতেও সমস্যা রয়েছে। ইয়াছিন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর নিকট লিখিতভাবে কিশোরগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে আবেদনের প্রেক্ষিতে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে । জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী এ হুইল চেয়ার বিতরণ করেন। মিঠুন চক্রবর্তী বলেন , আমাদের এ হুইল চেয়ার বিতরণ সেবা কার্যক্রম সহায়ক উপকরণ প্রাপ্তি সাপেক্ষে চালু থাকবে।

    এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, যমুনা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আবু জাহেদ, নূর অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবায়ের হোসেন খান প্রমূখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর