শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশ করতে হবে : জিএম কাদের

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ জুন, ২০২২ ০৯:২৭ পূর্বাহ্ন

    অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশ করতে হবে : জিএম কাদের

    জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশ থেকে অর্থ পাচার হয়ে যাচ্ছে। দেশ স্বাধীন হওয়ার আগে টাকা পাকিস্তানে যেতো। আর এখন সারাবিশ্বে যাচ্ছে। সুইস ব্যাংকে অর্থ পাচারের অংক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশ করতে হবে।

    শুক্রবার (১৭ জুন) বিকেলে নারায়ণগঞ্জের বন্দরের সমরক্ষেত্রে জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সম্মেলনে জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা আহবায়ক সানাউল্লাহ্ সানু'র সভাপতিত্বে জেলা সদস্য সচিব আফজাল হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, সাহিদুর রহমান টেপা, রেজাউল ইসলাম ভূইয়া, শেরিফা কাদের এমপি প্রমুখ।

    সম্মেলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরকে বর্ণিল সাজে সাজানো হয়। নির্মাণ করা হয় অসংখ্য তোরণ। সম্মেলনে প্রায় দশ সহস্রাধিক কাউন্সিলর ও ডেলিগেট উপস্থিত ছিলেন।

    জি এম কাদের বলেন, পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে ভোগের বিধান অনৈতিক। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার বৈধতা দেওয়া মানেই পাচার উৎসাহিত করা। এতে টাকা পাচার ও দুর্নীতি বেড়ে যাবে। যারা দেশের টাকা বিদেশে পাচার করে তাদের বিচারের মুখোমুখি করা উচিত।

    জিএম কাদের আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে পাচারকারীদের তালিকা প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম। আমরা এখনো চাই পাচারকারীদের তালিকা প্রকাশ করে তাদের বিচারের মুখোমুখি করা হোক।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর