শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভারতীয় দূতাবাস অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিলে বাধা

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ জুন, ২০২২ ০১:৩১ অপরাহ্ন

     ভারতীয় দূতাবাস অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিলে বাধা

    ভারতে বিজেপি মুখপাত্র কর্তৃক রাসূল (সা.) এবং উম্মুল মুমিনীন আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাস, ভারতীয় রাষ্ট্রদূতকে তলব ও নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১২টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জমায়েত শেষে এ মিছিল শুরু হয়। এসময় প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে মিছিলে যোগ দেন দলটির নেতাকর্মীরা। তবে মিছিলটি পল্টন ও কাকরাইল মোড় হয়ে ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করলে শান্তিনগর মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে থামিয়ে দেয়।

    এসময় নেতাকর্মীরা সেখানেই কর্মসূচি শেষ করে। মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।


    পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে ভারতীয় দূতাবাস অভিমূখে রওনা হন। প্রতিনিধি দলে আরও ছিলেন- যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম এবং সহকারী সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন।

    এর আগে, গত ১০ জুন এক বিক্ষোভ সমাবেশ থেকে বৃহস্পতিবারের এ কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

     

     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর