শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে ছেলের হাতে বাবা খুন

    আসাদুজ্জামান মবিন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

    ৯ জুন, ২০২২ ১১:৪১ অপরাহ্ন

    তাড়াইলে ছেলের হাতে বাবা খুন

    কিশোরগঞ্জের তাড়াইলে ছেলের দায়ের কোপে বাবা নিহত হয়েছেন। উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের বান্দুলদিয়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
    তাড়াইল থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়িতে রবিউল ইসলামের ছেলে রিকসা চালক সোহাগ মিয়া (২২) নিজ স্ত্রীর সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে ঝগড়ায় লিপ্ত হয়।

    পাশের ঘর থেকে ঝগড়া নিবারনের জন্য সোহাগ মিয়ার পিতা রবিউল ইসলাম (৪৯) এগিয়ে গেলে ক্ষিপ্ত হয়ে সোহাগ মিয়া ঘরে থাকা দা দিয়ে পিতা রবিউল ইসলামকে পিঠে ও শরীরের বিভিন্নস্থানে উপর্যপুরি আঘাত করে। এতে রবিউল ইসলামের প্রচুর রক্তক্ষরণ হয়।

    আশেপাশের লোকজন রবিউল ইসলামকে উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোঘণা করেন।
    খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থল থেকে আসামী সোহাগ মিয়াকে দা সহ হাতে নাতে  গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

    এ বিষয়ে জানতে চাইলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামী সোহাগ মিয়া সহ আলামত জব্দ করা হয়েছে। বাদীর অভিযোগ পাওয়া মাএ আইনগহ ব্যবস্হা নেওয়া হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর